News Flash

  • Home
  • বিদেশ
  • জাভেদের মানহানি মামলায় আন্ধেরির আদালতে হাজিরা কঙ্গনার, ১৫ নভেম্বর পর্যন্ত শুনানি স্থগিত
Image

জাভেদের মানহানি মামলায় আন্ধেরির আদালতে হাজিরা কঙ্গনার, ১৫ নভেম্বর পর্যন্ত শুনানি স্থগিত

মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): বর্ষীয়ান গীতিকার, কবি জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আদালতে এদিন হাজিরা দেন জাভেদ আখতারও। এদিন আদালতে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী, এই মামলায় একটি ট্রান্সফারের আবেদন করেছেন, সে বিষয়ে শুনানি হবে আগামী ১ অক্টোবর। পাশাপাশি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। গত সপ্তাহে আদালত নির্দেশ দিয়েছিল, পরবর্তী শুনানির দিন হাজিরা দিতে হবে কঙ্গনাকে, আদালতের নির্দেশ না মানলে দায়ের করা হবে গ্রেফতার পরোয়ানা। আদালতের নির্দেশ মেনেই এদিন হাজিরা দিয়েছেন কঙ্গনা।

উল্লেখ্য, গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার দায়ে অভিযুক্ত কঙ্গনা রানাউত। কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ নম্বর (মানহানি) ও ৫০০ নম্বর (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করেছিলেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। সেই মানহানির মামলাতেই সোমবার আন্ধেরির আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন কঙ্গনা রানাউত। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top