News Flash

  • Home
  • বিদেশ
  • Young man jailed for five years : নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের পাঁচ বছরের জেল- জরিমানা
Image

Young man jailed for five years : নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের পাঁচ বছরের জেল- জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ খোয়াই জেলা ও দায়রা আদালত এগারো বছরের নাবালিকাকে শ্লীলতাহানীর মামলায় অভিযুক্তকে সাজা শোনালো পাঁচ বছরের জেল ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল ঘোষণা করে৷ দীর্ঘ শুনানি শেষে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক ভারতীয় দণ্ডবিধি ৫১১ ধারায় শ্লীলতাহানীর মামলায় অভিযুক্ত উত্তম দেবনাথকে দোষী সাব্যস্ত করে৷ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত করিলাম এলাকায়৷


ঘটনার বিবরণে সরকার পক্ষের আইনজীবী বিকাশ দেব জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত করুইলং এলাকার বাসিন্দা উত্তম দেবনাথ এগারো বছরের নাবালিকার বাড়িতে বাবা- মা’’র অনুপস্থিতিতে ২রা অক্টোবর ২০১৮ সালে উত্তম দেবনাথ দুপুরে প্রতিবেশী নাবালিকার বাড়িতে প্রবেশ করে৷নাবালিকা নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল৷ ওই সময় নাবালিকার বাড়িতে একাকিত্তের সুযোগ নিয়ে উত্তম দেবনাথ চুপিচুপি ঘরে দরজা খুলে প্রবেশ করে৷ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে৷ ওই সময় নাবালিকার আত্ম চিৎকার চেঁচামেচিতে নাবালিকার মা বাবা বাড়িতে ছুটে আসে৷ তখন সময় প্রতিবেশি অভিযুক্ত উত্তম দেবনাথকে তাদের ঘরে দেখতে পায়৷


পরবর্তী সময়ে নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে তার মা-বাবাকে৷ ২রা অক্টোবর রাতেই তেলিয়ামুড়া থানায় নাবালিকার বাবা অভিযুক্ত উত্তম দেবনাথের বিরুদ্ধে থানায় একটি মামলা লিপিবদ্ধ করে৷ তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস লিখিত অভিযোগ মূলে তদন্তে নামে৷ তদন্তের কাজ শেষে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬/৫১১ ধারায় মাননীয় আদালতে চার্জশিট দাখিল করে ২৮/১২/২০১৮ ইং তারিখে৷ আদালত দীর্ঘ শুনানির পর শনিবার বিকালে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক সব্যসাচী দত্ত পুরকায়স্থ ভারতীয় দণ্ডবিধি ৫১১ ধারায় সরকারপক্ষে পনের জনের সাক্ষ্য বাক্যের পর নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত উত্তম দেবনাথকে পাঁচ বছরের জেল ও দুই হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল ঘোষণা৷

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top