News Flash

  • Home
  • Uncategorized
  • Yuvraj Singh scored six sixes : আজকের দিনেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং
Image

Yuvraj Singh scored six sixes : আজকের দিনেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : আজ থেকে চোদ্দ বছর আগে ২০০৭ সালে এই দিনেই ইতিহাস লিখেছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। প্রথমবার আয়োজিত হওয়া টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের ঘুম কেড়ে নিয়েছিলেন বাম হাতি ভারতীয় ব্যাটসম্যান।

ভারতীয় ইনিংসের ১৯তম ওভারটিতে বল করতে এসেছিলেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। তার আগের ওভারেই প্রতিপক্ষ দলের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হয় যুবরাজের। সেই রাগ আছড়ে পড়ে স্টুয়ার্ট ব্রডের উপরেই। তার ওভারের সবকটি বলেই পেল্লায় ছয় হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান। মাত্র ১২ বলে অর্ধশতরান করে টি-২০ রেকর্ড গড়েছিলেন যুবরাজ। আজও অক্ষত সেই রেকর্ড।


ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবীন উথাপ্পার উইকেট পড়তে ক্রিজে আসেন যুবরাজ সিং। তার পর ধ্বংসলীলা। যার দৌলতে ২১৮ রানের পাহাড় খাড়া করে ভারত। ইংল্যান্ড লড়াই করলেও ১৮ রানে জয় পায় ভারতীয় দল। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল তরুণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যান ইন ব্লু। শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই নয়, সেই বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ব্যাটসম্যান অলরাউন্ডার যুবরাজ সিং।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। ৩৬২ রানের পাশাপাশি ১৫টি উইকেট পেয়েছিলেন তিনি। একটি বিশ্বকাপেই চারটি ম্যান অফ দ্য ম্যাচ সহ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন যুবি। ২০১৯ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় দলকে দুটি বিশ্বকাপ জেতানো এই ম্যাচ উইনার।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top