News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool demands judicial inquiry : থানার লকআপে মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের
Image

Trinamool demands judicial inquiry : থানার লকআপে মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ থানার লকআপে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ হাইকোর্টে কর্মরত বিচারপতির হাতে ওই তদন্তভার তুলে দেওয়ার আবেদন তৃণমূলের৷


প্রসঙ্গত, সোনামুড়া থানার পুলিশ বুধবার গভীর রাতে বলারঢেফা এলাকার বাসিন্দা জামাল হুসেনকে পূর্ব মামলায় গ্রেফতার করেছে৷ এ-বিষয়ে জামালের পরিবারের অভিযোগ, কোন অসামাজিক কাজের সাথে তার যোগাযোগ ছিল না৷ কয়েক বছর ধরে তিনি দুবাইতে রয়েছেন৷ সেখানেই রোজগার করেন৷ জামালের বোনের দাবি, তাঁর ভাই গত ৫ সেপ্ঢেম্বর দুবাই ফিরে যাওয়ার জন্য টিকিট ক্রয় করেছেন৷ কয়েকদিনের মধ্যে তাঁর সেখানে যাওয়ার জন্য সমস্ত কিছুই প্রস্তুত ছিল৷ কিন্ত, বুধবার রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে৷ তিনি অভিযোগ করেন, পুলিশ বুধবার বাড়ি থেকে জামালকে মারধর করে থানায় নিয়ে গেছে৷ পরদিন সকালে দেখা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি৷ তিনি বলেন, জামালের জন্য সকালে খাবার নিয়ে গেছিলাম৷ কিন্ত, পুলিশ দেখা করার অনুমতি দেয়নি৷ পরে খবর দিয়েছে, থানার লকআপে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷


ওই ঘটনায় সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, বুধবার রাতে জামাল হুসেনকে গ্রেফতারের পর মেলাঘর এবং সোনামুড়া হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে৷ এরপর তাকে থানার লকআপে রেখেছে পুলিশ৷ তিনি বলেন, জামাল ডাকাতি এবং এনডিপিএস মামলায় অভিযুক্ত ছিলেন৷ পূর্বের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ তাঁর দাবি, শরীরিক অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে৷ কারণ, বুধবার রাতেই বুকে ব্যথা হচ্ছে বলে পুলিশকে জানিয়েছিলেন জামাল৷ তাই, তাকে ঔষুধ দিয়েছিল পুলিশ৷ কিন্ত, পরদিন সকালে লকআপের ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷


জামাল হোসেনের মৃত্যুর বিষয়ে ত্রিপুরা সরকার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে৷ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা এস বন্দোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করছেন৷ কিন্তু, তাতে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস৷ আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন এবং তৃণমূল নেতা সুবল ভৌমিক ত্রিপুরার মুখ্য সচিবের কাছে ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top