News Flash

  • Home
  • দেশ
  • Eighth grader commits suicide : স্কুলের ছাত্রীবাসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী
Image

Eighth grader commits suicide : স্কুলের ছাত্রীবাসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। স্কুলের ছাত্রীবাসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধ করকরি এলাকার আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন ব্লোম অ্যাডভেন্টিস্ট হাই স্কুলে। ।


স্কুলের হোস্টেলে আত্মহত্যা করল এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়,বুধবার ব্লোম অ্যাডভেন্টিস্ট হাইস্কুলে অফলাইনে ইংলিশ পরীক্ষা চলছিল। সেই মোতাবেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের হল গৃহে প্রবেশ করার সাথে সাথে নজরে আসে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পরীক্ষা চলাকালীন সময়ে অসাধু উপায়ে অবলম্বন করে নকল করছিল। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি প্রত্যক্ষ করে উক্ত ছাত্রীকে হাতেনাতে পাকড়াও করে পরীক্ষার কক্ষ থেকে বের করে ছাত্রীবাসে পাঠিয়ে দেন।

পরে ওই ছাত্রী আত্ম অভিমানে ছাত্রীবাসের বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে এই ঘটনা স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর মৃতদেহ টি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। অপমানে অভিমানে ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top