News Flash

  • Home
  • Uncategorized
  • Self-help groups should be used : সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে স্বসহায়ক দলগুলিকে আরও বেশি করে কাজে লাগাতে হবে : মুখ্যসচিব
Image

Self-help groups should be used : সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে স্বসহায়ক দলগুলিকে আরও বেশি করে কাজে লাগাতে হবে : মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি রূপায়ণে স্বসহায়ক দলগুলির আরও বেশি করে অংশগ্রহণের উপর মুখ্যসচিব কুমার অলক গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করেন।


বিভিন্ন দপ্তরের কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যসচিব বলেন, রাজ্যের বর্তমান সরকার রাজ্যের জনগণের আর্থিক বুনিয়াদকে আরও শক্তিশালী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়গুলি যাতে যথাযথভাবে রূপায়িত হয়, সে বিষয়ে দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সমানভাবে নজর দিতে হবে।


সুপারি গাছ সহ বিভিন্ন অর্থকরী ফসল বেশি করে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে মুখ্যসচিব বলেন, এই ফসলগুলি আর্থিকভাবে সমৃদ্ধ হতে নানাভাবে সাহায্য করে থাকে। জাতীয় সড়কের পাশে সিপাহীজলা অংশে আরও বেশি করে গাছ লাগানোর জন্যে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।


বৈঠকে সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি জানান, জেলার সোনামুড়া ও বিশালগড় মহকুমায় ভারত-বাংলাদেশ সীমানার ৯৯.২৮৬ কিলোমিটার এলাকার মধ্যে ৯২.৬৪০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। অবশিষ্ট এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছে। যে সমস্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছে তা দ্রুত শেষ করার জন্য মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন।


মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বন ইত্যাদি দপ্তর যে সমস্ত সহায়তা প্রদান করছে মুখ্যসচিব সেই বিষয়ে খোজ খবর নেন। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, গ্রামোন্নয়ন ও শিক্ষা দপ্তরের সচিব সৌমা গুপ্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ জয়সওয়াল, জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি, পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top