News Flash

  • Home
  • Uncategorized
  • মহাকাশ স্টেশনে এবার ধোঁয়া, প্লাস্টিক পোড়ার গন্ধ
Image

মহাকাশ স্টেশনে এবার ধোঁয়া, প্লাস্টিক পোড়ার গন্ধ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে ফের দুর্ঘটনা । ফাটলের পর এবার তার একাংশ থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেল। সঙ্গে প্লাস্টিক পুড়ে যাওয়ারও গন্ধ পেলেন মহাকাশচারীরা। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ৬টা থেকে ৭টার মধ্যে রুশ মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’ এই খবর দিয়েছে। শুক্রবার রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করে তোলা হয়েছে খুব দ্রুত। নিরাপদেই আছেন মহাকাশচারীরা। তাঁরা দিনের কাজ শুরু করে দিয়েছেন যথারীতি।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রে জানা যায়, ধোঁয়া বেরোনোর সময় প্রথমে কাজ করেনি মহাকাশ স্টেশনের ওই অংশে থাকা ‘ফায়ার অ্যালার্ম’টিও। ফলে, ধোঁয়া বেরোনোর কথা প্রথমে জানতেও পারেননি মহাকাশ স্টেশনে থাকা ৭ জন মহাকাশচারী। পরে তাঁরা প্লাস্টিক পোড়ার গন্ধ পান। তার পরেই দেখতে পান ধোঁয়া বেরিয়ে আসছে মহাকাশ স্টেশনের একটি অংশ থেকে। মহাকাশচারীরা তখন সেখানে পৌঁছে ফায়ার অ্যালার্মটি চালু করেন। ‘রসকসমস’-এর বানানো এই অংশটির নাম- ‘জ্ভেজদা সার্ভিস মডিউল’। এই অংশটিতে মহাকাশচারীদের জন্য ঘুমানোর ব্যবস্থা রয়েছে।

রুশ সংবাদসংস্থা ‘রিয়া নোভস্তি’ জানিয়েছে, জ্ভেজদা সার্ভিস মডিউলে দুর্ঘটনার কথা প্রথম মস্কোয় মিশন কন্ট্রোল-কে জানান মহাকাশ স্টেশনে থাকা রুশ মহাকাশচারী ওলেগ নোভিতস্কি। তিনিই জানান, প্লাস্টিক পুড়ে যাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে ওই অংশটি থেকে। ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। পরে রসকসমস-এর তরফে জানানো হয়, ওই সময় ব্যাটারি রিচার্জ করা হচ্ছিল জ্ভেজদা সার্ভিস মডিউলে। এয়ার পিউরিফায়িং সিস্টেম চালু করার পর ধোঁয়া নিয়ন্ত্রণে আসে। অন্য একটি রুশ সংবাদ সংস্থা ‘তাস’ শুক্রবার জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করে তোলা হয়েছে খুব দ্রুত। নিরাপদেই আছেন মহাকাশচারীরা। তাঁরা দিনের কাজ শুরু করে দিয়েছেন যথারীতি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top