News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি বিরোধী মহাজোট গড়ার আগেই ফের ধাক্কা, এনসিপির নিশানায় কংগ্রেস
Image

বিজেপি বিরোধী মহাজোট গড়ার আগেই ফের ধাক্কা, এনসিপির নিশানায় কংগ্রেস

মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স) : আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট গড়ার কাজ শুরু হলেও পদে পদে ধাক্কা খাচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সম্ভাব্য বিরোধী জোটের অন্যতম কংগ্রেসকে নিশানা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তাঁর বক্তব্য কংগ্রেস নেতাদের মানসিকতা বদলাতে হবে। তবেই, অন্যান্য বিজেপি বিরোধী দলের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক তৈরি হবে।

এক সাক্ষাৎকারে এনসিপি সুপ্রিমো বলেছেন, কংগ্রেসকে বুঝতে হবে, একটা সময় হয়তো কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল দল ছিল। কিন্তু এখন আর তেমন নয়। কংগ্রেস নেতাদের এটা মেনে নিতে হবে। আর যেদিন ওরা এই সত্যিটা মেনে নেবে, সেদিনই দেখবেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের নৈকট্য বাড়ছে।” বস্তুত, বিজেপি বিরোধী মহাজোটের নেতৃত্ব দেওয়া নিয়ে কংগ্রেসের যে অনড় মনোভাব, তা একেবারেই না-পসন্দ শরদ পওয়ারের। তিনি বলছেন,”সব দল, বিশেষ করে আমার কংগ্রেসী সহকর্মীরা নেতৃত্ব নিয়ে অন্যভাবে ভাবতাই রাজি নন।”


প্রসঙ্গত, এরাজ্যের বিধানসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপি বিরোধী মহাজোট তৈরির উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সেই উদ্যোগ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে নেতৃত্বের প্রশ্নে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের অনড় মনোভাবই বিরোধী শিবিরের ঐক্যের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top