News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging body of a man was recovered : শ্যামলী বাজার এলাকায় সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging body of a man was recovered : শ্যামলী বাজার এলাকায় সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। শ্যামলী বাজার এলাকায় সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অমর জীবন দেববর্মা। পেশায় সরকারি কর্মচারী। শুক্রবার রাজধানী আগরতলা শহর এলাকার শ্যামলী বাজারে সরকারি আবাসন থেকে এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অমর জীবন দেববর্মা। বয়স ৫২ বছর।আজ সকালে পরিবারের লোকজনকে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করে।

পরে তার পরিবারের লোকজনরা বাড়িতে ফিরে এসে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তাকে জীবিত ভেবে তার দুই ছেলে মৃতদেহটি নামিয়ে ফেলে পুলিশকে না জানিয়ে। পরে তার বাবার মৃত্যু হয়েছে বিষয়টি বুঝতে পেরে জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তি একটি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দিতে পেরে ফাঁসিতে আত্মহত্যা করে। জানা যায় অমর জীবন নামের ওই ব্যক্তি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং দীর্ঘদিন যাবত সেক্রেটারিতে কর্মরত ছিলেন। ঋণের দায়ে চাকুরীজীবির মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top