News Flash

Image

Ruling party’s quarrel : সিমনায় শাসক দলের কোন্দল প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল আবারো প্রকাশ্যে এল৷ঘটনা সিমনা বিধানসভার মনতলা গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে৷ আভ্যন্তরীন কোন্দলের জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মীয়মান টয়লেট ভেঙ্গে ফেলা হয়েছে৷ এ ব্যাপারে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শাসকদলের পঞ্চায়েত সদস্য৷ শাসক দল বিজেপির পঞ্চায়েত মেম্বার ও বুথ সভাপতির অন্তঃ কোন্দলে ভেঙে ফেলা হল সরকারি নির্মাণ কাজ৷ ঘটনা সিমনা বিধানসভার মনতলা গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে৷এই ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি টয়লেট নির্মাণের জন্যে অর্থ প্রদান করা হয় সংশ্লিষ্ট দপ্তরের তরফে৷টয়লেট নির্মান অর্ধেক হলে সেটি ভেঙে ফেলা হয়৷

মনতলা গ্রামপঞ্চায়েত তথা ৪নং ওয়ার্ডের মেম্বার সম্পা নায়েক অভিযোগ করেন গ্রামেরই বিজেপি দলের এক বুথ সভাপতি মিলন পান তাঁতি উনার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে নির্মাণ কাজটি ভেঙে চলে যায়৷মেম্বার সম্পা নায়েক জানান বুথ সভাপতি মিলন পান তাঁতি প্রতিনিয়তই তাকে চাপ দিয়ে যাচ্ছিল টয়লেট নির্মাণের কাজটি যেন তাকে দেওয়া হয়৷কাজ না দেওয়ার ফলেই রাতের আধারে বুথ সভাপতি মিলন পান তাঁতি এই কান্ডটি সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন শাসকদলীয় পঞ্চায়েত সদস্য৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

স্থায়ী শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: মণিপুরের মুখ্যমন্ত্রী, নিহত বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতের শেষকৃত্যে শ্রদ্ধা

ইম্ফল, ৪ জুলাই (আইএএনএস): সংঘাত-বিধ্বস্ত মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওয়াই.…

ByByNews Desk Jul 4, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

অসমে মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): অসমের মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top