News Flash

  • Home
  • বিনোদন
  • BJP coalition government is moving away from the people : জনগণের কাছ থেকে সরে যাচ্ছে বিজেপি জোট সরকার, তাই হামলা হচ্ছে : সিপিএম
Image

BJP coalition government is moving away from the people : জনগণের কাছ থেকে সরে যাচ্ছে বিজেপি জোট সরকার, তাই হামলা হচ্ছে : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি জোট সরকার৷ আর এর প্রধান কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা৷ এই অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে বিরোধী দলের পার্টি অফিসে হামলা, নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ মূলতঃ বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম পার্টি অফিসে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন৷


এদিন সন্ধ্যায় আগরতলায় সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি বলেন, একটা রাজনৈতিক হিংস্রতার মধ্যে রাজ্যটা যে চলছে তা আজকের বেশ কিছু ঘটনা প্রমাণিত৷ লাগাতর আক্রমণের ঘটনাগুলি পরিকল্পিতভাবে করা হয়েছে৷ তিনি বলেন, এদিন কাঠালিয়া পার্টি অফিস ভাঙচুর করেছে৷ কাঠালিয়া লোক্যাল কমিটির সেক্রেটারির বাড়িতে ভাঙচুর করেছে৷

এরপর বিশালগড়ে সিপিএমের বৈঠক শেষে বিজেপির দুসৃকতিকারীরা বুলডোজার নিয়ে গিয়ে পার্টি অফিসের গেইট ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়৷ পার্টি অফিসের কাছে দলীয় কর্মী পার্থ মজুমদারের বাড়িতে ভাঙচুর করেছে৷ উদয়পুরে যুবদের আন্দোলন কর্মসূচিতে বিজেপির দুসৃকতিকারীরা হামলা করেছে৷
সদর জেলা কমিটির অফিসে হামলা ভাঙচুর করেছে৷ রাজ্য কমিটির অফিসে হামলা চালায়৷ বিজন ধর জানান, এদিন আচমকা দুসৃকতিরা পার্টি অফিসের দুতলায় উঠে আসে৷ ব্যাপক ভাঙচুর করেছে৷ এই অবস্থায় পুলিশের সাথে যোগাযোগ করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ কথা বলেছেন মুখ্যসচিবের সাথে৷


বিজন ধর বলেন, তবে নতুন ধাঁচে আক্রমণ করা হচ্ছে৷ জনগণের উপর যে অত্যাচার, সরকারি অর্থ নয়ছয় করা, লুন্ঠন করা৷ এগুলির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন৷ মানুষের যে আন্দোলন তাতে নেতৃত্ব দিচ্ছে সিপিএম তথা বামপন্থীরা৷ এইরকম অবস্থাতে আক্রমণ হচ্ছে জনগণকে ভয় দেখানে৷ যাতে প্রতিবাদ করতে না পারে৷ মানুষের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে সিপিএমের অফিসগুলি ব্যবহৃত হচ্ছে৷ আর তাই এই কেন্দ্রগুলিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে শাসক দল বিজেপির দুসৃকতিরা৷ জনগণের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিপিএমের পার্টি অফিসগুলিক গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top