News Flash

  • Home
  • দেশ
  • Rally was organized : আগরতলা শহরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে এক রেলির আয়োজন করা হয়
Image

Rally was organized : আগরতলা শহরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে এক রেলির আয়োজন করা হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর উদ্যোগে বুধবার রাজধানী আগরতলা শহরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে এক রেলির আয়োজন করা হয় । রেলিটি আগরতলারবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়। বুধবার ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয়। রিলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে অংশ নিয়ে সংগঠনের সম্পাদক বলেন, কোভিড পরবর্তী সময়ে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

কোভিড পরিস্থিতি চলাকালেও ফিজিওথেরাপিস্টরা তাদের পরিষেবা ঝুঁকি নিয়ে অব্যাহত রেখেছেন । ফিজিওথেরাপিস্ট ছাড়া যেকোনো স্বাস্থ্য শিবির অসম্পূর্ণ থেকে যায় বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। ফিজিওথেরাপিস্টদের সরকারি চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং তাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। ফিজিওথেরাপি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের দিনে এই সচেতনতামূলক সংগঠিত করা হয়।রেলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। কর্মকর্তারা জানান যাবতীয় অরুনা বিধি মেনেই স্বল্পসংখ্যক সদস্যদের নিয়ে এই রেলী সংগঠিত করা হয়েছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top