News Flash

  • Home
  • Uncategorized
  • Work in mission mode to provide drinking water : বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রদানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরকে মিশন মুডে কাজ করতে হবে : পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী
Image

Work in mission mode to provide drinking water : বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রদানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরকে মিশন মুডে কাজ করতে হবে : পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷রাজ্যে বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ প্রদানে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে৷ এই কাজে কোনও ধরনের অনিয়মকে সরকার প্রশ্রয় দেবে না৷ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রদানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরকে মিশন মুডে কাজ করতে হবে৷ আজ অরুন্ধতীনগরের সিপার্ডে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ তিনি বলেন, মিশন মুডে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে৷ আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র রাজ্যে বাড়ি বাড়ি পরিশ্রত পানীয়জল সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এজন্য অর্থের কোনও সমস্যা নেই৷ এখন প্রত্যেকটি জেলায় জেলায় এবং গ্রামে গ্রামে পানীয়জলের সংযোগ দেওয়ার কাজ চলছে৷ আগামীতে স্বচ্ছতা ও বাড়ি বাড়ি পানীয়জল সংযোগে কেন্দ্রীয় সরকার থেকে যাতে রাজ্য পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর সেরা পুরস্কার আনতে পারে তারজন্য কাজ করে যেতে হবে৷ রাজ্য সরকারের পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে এবং ন্যাশনাল কি রিসোর্স সেন্টার (স্যানিটেশন), কলকাতা নরেন্দ্রপুর রামক’ষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালার বিষয়বস্তু ছিলো স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নীতি, কৌশল, কর্মসূচি প্রণয়ন ও গ্রহণ৷


কর্মশালার উদ্বোধন করে পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হয় স্বচ্ছ ভারত মিশনের৷ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বচ্ছ ভারত গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী৷ আগে ছিলো নির্মল ভারত৷ তাতে আরও পরিবর্তন এনে স্বচ্ছ ভারত অভিযান নাম দেওয়া হয়৷ কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় রাজ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এলাকায় দারুণ সাফল্য এসেছে৷ যার ফলে দ্বিতীয় পর্যায়ের ঘোষণা দিয়েছে সরকার৷ প্রথম ধাপে রাজ্যের প্রতিটি প’ায়েত, ব্লক, জেলায় জেলায় প্রচুর টয়লেট নির্মাণ করা হয়েছে৷ এতে জীবন জীবিকা নির্বাহের রাস্তা খুঁজে পেয়েছে গ্রামীণ অংশের জনসাধারণ৷ পরিসংখ্যান তুলে ধরে পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৪০ হাজার ৮৮১ কোটি টাকা ধার্য করেছে৷ ১০ কোটি শৌচালয় এই মিশনের মাধ্যমে নির্মাণ করা হবে৷ যাতে স্বচ্ছ ভারত মিশন সফল করা যায়৷ মিশন ওয়ানে রাজ্যে ২ লক্ষ ৯৯ হাজার ৬৫৪টি শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিলো৷ ইতিমধ্যে ১ লক্ষ ২২ হাজার ২০৬টি নির্মাণ করা সম্ভব হয়েছে৷ তার উপর ভিত্তি করে ২০১৯ সালে রাজ্যের গ্রামীণ এলাকা উন্মক্ত শৌচহীন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এটা রাজ্যের জনসাধারণের এক বড় সাফল্য৷ এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷


অনুষ্ঠানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুুশান্ত চৌধুরী আরও বলেন, রাজ্যে করোনা অতিমারীর সময়েও বিনামূল্যে ভ্যাকসিন প্রদানে উল্লেখযোগ্য কাজ করেছে সরকার৷ রাজ্য সরকারের প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মীদের নিরলস প্রচেষ্টায় কোভিড ভ্যাকসিনেশন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে৷ এই কর্মসূচিতে দেশের মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে ত্রিপুরা৷
অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যসচিব কুমার অলোক বলেন, স্বচ্ছ ভারত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রত্যেককেই আন্তরিকভাবে এবং নিষ্ঠা সহকারে এগিয়ে আসতে হবে৷ এই প্রসঙ্গে তিনি নরেন্দ্রপুর রামক’ষ্ণ মিশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন৷ মুখ্যসচিব বলেন, এই কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী৷ এই কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মানুষকে সঠিকভাবে বুঝাতে হবে৷ বিশেষ করে স্বচ্ছতা মানব স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী সেই বিষয়টি সম্পর্কে আরও সচেতন করতে হবে৷ এক্ষেত্রে গ্রামোন্নয়ন দপ্তরকে আরও অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ প্রত্যেক জেলা ও ব্লকের মধ্যে সমন্বয় রেখে জনসচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যসচিব৷

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, গ্রামীণ এলাকাগুলিতে স্যানিটেশনের সুুযোগ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য৷ এতে গ্রামীণ অংশের মানুষ শারীরিক দিক থেকে লাভবান হবেন৷ এবছর ৩৫০টি গ্রাম প’ায়েত ও ভিলেজ কমিটিতে এই কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি স্বচ্ছতা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রপুর রামক’ষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সর্বালোকানন্দ মহারাজ বলেন, মানুষের কাছে আরও বেশি করে স্বচ্ছতাবোধ জাগিয়ে তুলতে হবে৷ নিষ্ঠার সঙ্গে কাজ করলেই স্বচ্ছতা নিয়ে সফলতা আসবে৷ শৌচালয় রক্ষণাবেক্ষণ প্রত্যেকেরই একটা অন্যতম দায়িত্ব৷ দেশে যে স্বচ্ছতা মিশন শুরু হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সুকল অব ওয়াটার রিসোর্স ইি’নিয়ারিংয়ের অধ্যাপক অরুণাভ মজমদার, ন্যাশনাল কি রিসোর্স সেন্টারের কো-অর্ডিনেটর চণ্ডি সি দে, পূর্ত দপ্তরের পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের চিফ ইি’নিয়ার রাজীব দেববর্মা ও অধিকর্তা রাজীব মজমদার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top