News Flash

  • Home
  • Uncategorized
  • Demostration by trinamool : সুইসাইড নোটের ভিত্তিতে তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন, পথ অবরোধ
Image

Demostration by trinamool : সুইসাইড নোটের ভিত্তিতে তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেবের মুক্তির দাবিতে থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস৷ বিক্ষোভ মিছিল সংঘটিত করে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা৷ উল্লেখ্য, গত ৩ সেপ্ঢেম্বর ইন্দ্রনগর কবরখলা এলাকায় প্রাক্তন কাউন্সিলর পান্না দেবের ভাতিজির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ পরবর্তী সময়ে মৃতদেহের পাশাপাশি একটি সুইসাইড নোট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷


সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা ছিল প্রাক্তন কাউন্সিলর পান্না দেব সহ পরিবারে আরো দুজন ব্যক্তির কারণে রাজশ্রী দেব আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ রবিবার সকালে পূর্ব মহিলা থানার পুলিশ পান্না দেবকে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে থানায়৷ পরবর্তী সময়ে পান্না দেবকে গ্রেফতার করে কোর্টে তুলে পুলিশ৷ আদালত দু দিনের পুলিশ রিমান্ডে পাঠায় পান্না দেবকে৷ কিন্তু পান্না দেব ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ তাই তৃণমূল কংগ্রেসের তিনি প্রথম সারির নেতৃত্বও বটে৷
কিন্তু পান্না দেবের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের তীব্র বিরোধিতা জানায় রাজশ্রীর পরিবার এবং তৃণমূল কংগ্রেস৷ প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা সোমবার লাল বাহাদুর চৌমুহনী স্থিত তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে পূর্ব মহিলা থানার সামনে এসে বিক্ষোভ দেখায়৷ দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখে৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক৷তিনি জানান, সেদিন সুইসাইড নোট বলে কিছু উদ্ধার করেনি পুলিশ৷


পরবর্তী সময়ে রাজশ্রী ভাইকে থানায় ডেকে নিয়ে একটি অভিযোগ দায়ের করে পুলিশ৷ রবিবার পান্না দেবকে থানায় ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে পাঠায়৷ এটা সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক ঘটনা৷ এতে স্পষ্ট রাজ্যে আইন বলতে কিছুই নেই৷তাই সোমবার বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান সুবল ভৌমিক৷ মহকুমা পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করে বলেন সুইসাইড নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ পুলিশের কাছে একটা বড় প্রমাণ৷


কিন্তু সুইসাইড নোটের উপর আস্থা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস৷ কারণ পুলিশ রাজশ্রী আত্মহত্যার পর ফরেন্সিক টিম তারা কোনো রকমের তদন্ত করেনি৷ তাই তৃণমুল কংগ্রেস মনে করছে এটা একটা প্রতিহিংসামূলক চক্রান্ত৷ কিন্তু এই ধরনের প্রতিহিংসা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না বলে জানান সুবল ভৌমিক৷ দেশে আইন মানতে চাইছে না রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বিগত দিনের ইতিহাস জানেন না তিনি৷ এভাবে প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস বলে তিনি হুশিয়ারি দেন৷ কারণ রাজ্যের পুলিশ প্রশাসন সরাসরি মহাকরণের সাথে কথা বলে এ ধরনের ঘটনা ঘটেচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top