News Flash

  • Home
  • প্রধান খবর
  • Forest workers’ Elpothari shots : বনকর্মীর এলপোথাড়ি গুলিতে গভীর রাতে গন্ডাছড়ায় ব্যাপক আতঙ্ক
Image

Forest workers’ Elpothari shots : বনকর্মীর এলপোথাড়ি গুলিতে গভীর রাতে গন্ডাছড়ায় ব্যাপক আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শনিবার রাত প্রায় ১টানাগাদ হঠাৎ করে ঘুমের মধ্যে ভেসে আসলো বন্দুকের গুলির শব্দ৷ পাশে ঘনবসতি ব্লক টিলা পাড়ার সমস্ত লোক জেগে উঠে ছোটাছুটি করতে লাগল৷ এলাকাবাসী আত্মরক্ষার জন্য যার যেমন ছোটাছুটি করতে লাগলেন৷ কিছুই বুঝতে পারছেন না৷মনে হল যেন বন্দুকের গুলির শব্দ৷ শব্দ পেয়েছেন করারছড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীরাও৷ রাতে কর্তব্যরত থানার পুলিশ এবং টিএসআর ক্যাম্পে গুলির আওয়াজে রীতিমতো ঁতকে উঠেন৷

গন্ডাছড়া বাজারে রয়েছে বাজার রক্ষক পাহারাদার৷
টিএসআরএবং পুলিশ বাহিনী৷ হাসপাতালের সামনে রয়েছে প্রহরারত পুলিশ৷ আতঙ্কে সবাই গন্ডাছড়া থানা সংলগ্ণ গ্রামীণ ব্যাংকের সামনে আসেন৷ তাদের মনে হয়েছিল যে গ্রামীণ ব্যাংকের ছাদের উপর থেকে কে বা কারা বন্দুকের গুলি করেছে৷ কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারলেন না কোথায় থেকে এসেছে শব্দ৷ এমনই গুঞ্জন শুরু শুরু হয় কর্তব্যরত পুলিশের মনে৷ প্রথমে তাদের ধারণা ছিল যে দুষৃকতকারীরা গ্রামীণ ব্যাংক লুটপাট করছে৷


রাত তখন প্রায় একটা৷ সকালে খবর নিয়ে দেখা যায় গন্ডাছড়া বনদপ্তর থেকে থ্রি নট থ্রি বন্দুক থেকে গুলি করা হয়৷ বন দপ্তরের কর্মরত পেট্রোল ফরেস্ট স্বপন দেববর্মা রাত একটায় বন্দুক নিয়ে গুলি করে বলে শেষ পর্যন্ত নিশ্চিত করা হয়৷ উদ্দেশ্য কি ছিল কারো জানা ছিল না৷ দেখা যায় যে এই সময় গন্ডাছড়া বনদপ্তর এর রেঞ্জার রঞ্জন দেবনাথ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে স্বপন দেববর্মার হাত যে বন্দুক দিয়ে গুলি করেছিল তা কেড়ে নেন৷
টিএসআর ক্যাম্প থেকে ২৫ মিটার দূরত্বে এই ঘটনা৷ থানায় কিছু জানাননি বনদপ্তর রেঞ্জার নিরঞ্জন দেবনাথ৷ রবিবার গন্ডাছড়া এস ডিএফও সিদ্ধার্থ দেববর্মা সরকারি কাজে আমবাসা গিয়েছিলেন৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top