News Flash

  • Home
  • খেলা
  • Teachers’ Day is not being celebrated : করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে স্কুলে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে না
Image

Teachers’ Day is not being celebrated : করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে স্কুলে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর ছোটদের ক্লাস নেওয়া বড়দের জন্য একটি ট্রেডিশন ছিল। চলতি বছর সেই ট্রেডিশন করোণা মহামারীর জন্য স্থগিত রাখা হয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল গুলি। ৫ সেপ্টেমর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। দিনটি সারা দেশে প্রতিবছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে এ বছর করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে স্কুলে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে না।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে শিশু বিহার স্কুলের প্রধান শিক্ষক জানান শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এ বছর স্কুলে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা যাবে না। শুধু তাই নয় শিক্ষক দিবসের আগের দিন রাজ্যের প্রতিটি স্কুলে বড় ক্লাসের ছাত্ররা ছোট ক্লাসের ছাত্রদের পড়াত। রাজ্যে এই ট্রেডিশন দীর্ঘদিন ধরে চলে এসেছে। কিন্তু এ বছর সেই ট্রেডিশন বন্ধ রাখা হয়েছে। কেননা শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবছর এ ধরনের কোন কর্মসূচি গ্রহণ করা যাবে না। সে কারণেই এ বছর রাজ্যের কোন স্কুলে শিক্ষক দিবসের আগের দিন বড় ক্লাসের ছাত্ররা ছোট ক্লাসের ছাত্রদের পাঠ দিতে পারবে না। স্কুলে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা সম্ভব না হলেও সরকারিভাবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top