News Flash

  • Home
  • Uncategorized
  • Even at the age of 90 : ৯০ বছর বয়সেও উমেন চন্দ্র রিয়াং বাশেঁর চাটাই বিক্রি করেই সংসার প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন
Image

Even at the age of 90 : ৯০ বছর বয়সেও উমেন চন্দ্র রিয়াং বাশেঁর চাটাই বিক্রি করেই সংসার প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়ার নিউ ভগিরথ কলোনির ধনুরাম পাড়ার ৯০ বছর বয়সেও উমেন চন্দ্র রিয়াং বাশেঁর চাটাই বিক্রি করেই সংসার প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন। রাজ্যের পাহাড়ি এলাকায় কাজ ও খাদ্যের যথেষ্ট অভাব দেখা দিয়েছে। কাজ ও খাদ্য সংকট মোকাবেলায় কোন সরকারের আমলে পর্যাপ্ত কোন ব্যবস্থা করা হয় না বলে অভিযোগ মিলেছে। জানা যায় গন্ডাছড়ার ডুম্বুরনগর ব্লকের আওতাধীন ভগিরথ এডিসি ভিলেজের নিউ ভগিরথ কলোনীর নিউ ধনুরাম পাড়ার বাসিন্দা উমেন চন্দ্র রিয়াং ৯০ বছর বয়সেও একটু ভাতের জন্য লড়াই সংগ্রাম করে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।

এই বয়সেও তিনি জঙ্গল থেকে বাশঁ এনে বেত তুলে চাটাই তৈরি করে বিক্রি করে সংসার প্রতিপালন করেন । উমেন চন্দ্র রিয়াং এর ৬ জনের পরিবার। তিনি সরকারী ঘর, শৌচালয়, বিপিএল কার্ড সহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । এমনকি ৯০ বছর বয়সেও তার কপালে জুটে নি বৃদ্ধ ভাতা। ভাতা পাওয়ার আশায় সিডিপিও অফিসে একাধিকবার আবেদন করেও কাজের কাজ কিছুই হয় নি। এমতাবস্থায় তিনি আবারও দাবি তুলছেন সরকারী একটু সাহায্য সহযোগিতার জন্য। শুধুমাত্র গন্ডাছড়ায় নয়, রাজ্যের বিভিন্ন স্থানে কাজ ও খাদ্যের অভাবে গিরিবাসীরা রীতিমতো জটিল সমস্যার সম্মুখীন হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top