News Flash

  • Home
  • Uncategorized
  • চোখের জলে বিদায় সিদ্ধার্থ শুক্লা, মৃত্যুর কারণ এখনও অজানা
Image

চোখের জলে বিদায় সিদ্ধার্থ শুক্লা, মৃত্যুর কারণ এখনও অজানা

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল অতি অল্প বয়সে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। আসলে কেন কারণে মৃত্যু হয়েছে সিদ্ধার্থের এমন অনেক প্রশ্ন রেখে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেলেন সিদ্ধার্থ। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের উপস্থিতিতে ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে। চোখের জলে সিদ্ধার্থকে বিদায় জানিয়েছেন সকলে। বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিট নাগাদ মৃত্যু হয় সিদ্ধার্থের, কুপার হাসপাতালের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

শুক্রবার দুপুর ১.২০ মিনিট নাগাদ কুপার হাসপাতাল থেকে বের করা হয় সিদ্ধার্থের মরদেহ, হাজার-হাজার মানুষ একবারের জন্য প্রিয় অভিনেতাকে দেখার অপেক্ষায় ছিলেন। কড়া পুলিশি নিরাপত্তায় সিদ্ধার্থের দেহ নিয়ে যাওয়া হয় ওশিওয়ারা শ্মশানে। সিদ্ধার্থের মা রীতাদেবী ছেলেকে অকালে হারিয়ে একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন। রীতি মেনেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে সিদ্ধার্থের। প্রিয় অভিনেতা এখন শুধুই স্মৃতিতে।

অকালেই প্রয়াত হয়েছেন তরতাজা এই অভিনেতা। বৃহস্পতিবার মাত্র ৪০ বছরে বয়সে চিরকালের জন্য বিদায় নিয়েছেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের আচমকা চলে যাওয়ায় স্তব্ধ অনেকেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থের। তবে সিদ্ধার্থের মৃত্যু স্বাভাবিক না-কি অস্বাভাবিক, তা তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিনেতা সিদ্ধার্থের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য সিদ্ধার্থের বাড়িতেও যায় মুম্বই পুলিশের একটি টিম।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top