News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় তিন দশক পর বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হারের মুখ দেখল স্পেন
Image

প্রায় তিন দশক পর বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হারের মুখ দেখল স্পেন

মাদ্রিদ, ৩ সেপ্টেম্বর (হি.স) : দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারের মুক দেখল ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। শুক্রবার সুইডেনের ঘরের মাঠ স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ইউরোপ জোনের গ্রুপ ‘বি’-র ম্যাচ স্পেনের বিরুদ্ধে ২-১ গোলে দারুন জয় তুলে নিল সুইডেন। স্পেনের হয়ে অভিষেককারী কার্লোস সোলে স্পেনকে এগিয়ে দেওয়ায় পর সুইডেনকে সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু সময় পর জয়সূচক গোলটি করেন ভিক্টর ক্লাসেন।

হারলেও এই ম্যাচে পুরো সময় বল দখলে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল স্পেন। এদিন গোলের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় স্পেন, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইডেন গোলের উদ্দেশ্যে শট নেয় ৬টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধের শুরুতেই ৪ মিনিটে প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেয় কার্লোস সোলের। ঠিক এক মিনিট পরেই গোল পরিশোধ করেন সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ঈশাক। এরপর ৫৭ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ভিক্টর ক্লাসেন।


উল্লেখ্য, ২০১০ বিশ্বজয়ী স্পেন এর আগে সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৩ সালের মার্চে। কোপেনহেগেনে ডেনমার্কের বিরুদ্ধে ১-০ গোলে হার মানতে হয়েছিল তাদের। তবে মাঝে তারা অপরাজিত ছিল টানা ৬৬ ম্যাচে। যার মধ্যে ছিল ৫২টি জয় ও ১৪টি ড্র। কিন্তু এদিন দীর্ঘ ২৮ বছর পর ফের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হারের তেতো স্বাদ পেতে হল লুইস এনরিকের দলকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top