News Flash

  • Home
  • Uncategorized
  • গার্হস্থ্য মামলায় অনলাইন শুনানির আর্জি হানি সিংয়ের, ২৮ সেপ্টেম্বর ফের শুনানি
Image

গার্হস্থ্য মামলায় অনলাইন শুনানির আর্জি হানি সিংয়ের, ২৮ সেপ্টেম্বর ফের শুনানি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): গার্হস্থ্য হিংসা মামলায় আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল বলিউড গায়ক ও অভিনেতা ইয়ো ইয়ো হানি সিংকে। সেই মতো শুক্রবার দিল্লির তিস হাজারি আদালতে হাজিরা দিয়েছেন হিরদেশ সিং ওরফে হানি সিং। গত ২৮ আগস্ট আলাদত জানিয়েছিল, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” ৩ সেপ্টেম্বর হানি সিংকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল, তাই এদিন হাজিরা দিয়েছেন হানি সিং। পরবর্তী শুনানির দিক ঠিক হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। এদিন আদালতে হানি সিং অনুরোধ জানান, স্ত্রীর দায়ের করা গার্হস্থ্য হিংসা মামলার শুনানি হোক অনলাইনে।

হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী শালিনী সিং (তালওয়ার), ২০১১ সালের ২৩ জানুয়ারি তাঁরা বিয়ে করেন। হানি সিংয়ের কাছ থেকে ২০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন তাঁর স্ত্রী। গত শনিবার দিল্লির তিস হাজারি আদালতে হানি সিংয়ের কৌঁসুলি আবেদন জানান, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক তাঁর মক্কেলকে। যেহেতু তিনি সুস্থ নন। এরপরই আদালত জানায়, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” হানি সিংকে ৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর মেডিক্যাল রিপোর্ট ও আয়কর রিটার্ন চেয়ে পাঠায় দিল্লির আদালত। এরপর হানির আইনজীবী জানান, ৩ সেপ্টেম্বর তাঁর মক্কেল আদালতে হাজিরা দেবেন। সেই মতো এদিন আদালতে আসেন হানি সিং। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিং হানি সিং ও তাঁর স্ত্রীকে নিজের চেম্বারে ডাকেন। পরে উভয়ের কৌঁসুলিদের নিজের চেম্বারে ডাকেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top