News Flash

  • Home
  • Uncategorized
  • Organizational activities of the Trinamool Congress : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে
Image

Organizational activities of the Trinamool Congress : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শুক্রবার আগরতলা শহরে সুপারি বাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে এ ধরনের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যে তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে। অভিযোগ বিজেপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য মারাত্মক অগণতান্ত্রিক উপায় অবলম্বন করছে।৩ রা সেপ্টেম্বর আগরতলা শহর এলাকার সুপারি বাগানে দশরথ দেব মেমোরিয়াল কনফারেন্স হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ।

যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি যোগদান সভা করার পরিকল্পনা করেছিল। ২ ঘন্টা পরেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নি এবং শেষ পর্যন্ত অনুষ্ঠান পরিচালনার জন্য তৃণমূল কংগ্রেস একটি জেনারেটর আনতে বাধ্য হয়। গত মাসেও সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নি ঘোষের সঙ্গেও একই রকম ঘটনা ঘটেছিল। পরপর এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ধরনের কার্যকলাপকে গণতান্ত্রিক পদ্ধতি বলে আখ্যায়িত করেছেন অনেকেই। এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা নেহাতই ছেলেমানুষি বলেও অনেকেই মন্তব্য করেছেন। তৃণমূূূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা এভাবে বন্ধ করার প্রয়াস দিলেও তৃণমূল কংগ্রেস থেমে থাকবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সুপারি বাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল কনফারেন্স হলে তৃণমূল কংগ্রেসের পূর্বনির্ধারিত যোগদান সভা শুরু হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top