News Flash

  • Home
  • Uncategorized
  • Injured by a poisonous snake bite : বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক
Image

Injured by a poisonous snake bite : বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।। বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক। ঘটনা মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকায়। আহত ওই ১৩ বছর বয়সি নাবালকের নাম রাম সাধু রিয়াং। মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকার বাসিন্দা পেশায় জুমিয়া পূর্ণ রাম রিয়াং-এর ১৩ বছর বয়সি নাবালক ছেলে রামসাধু রিয়াং বাড়ি থেকে বের হয় জুমে যাওয়ার জন্য। জুমে যাওয়ার পথে রাম সাধুকে বিষাক্ত সাপ ছোবল দেয়।

সাপের ছোবলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।এই ঘটনা প্রত্যক্ষ করে অন্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গ্ৰামের কবিরাজ দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে। কিন্তু তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করে। ঘন ঘন বমি করতে থাকে। এ সকল উপসর্গ প্রত্যক্ষ করে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন।তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জি.বি হাসপাতালে প্রেরণ করেন। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও উপজাতি অধ্যুষিত এলাকা গুলিতে যে মানুষজন এখনো কবিরাজি; ঝাড়ফুঁক; তাবিজ-কবজ; মাদুলির উপর ভরসা করছে এসব ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমানিত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top