News Flash

  • Home
  • Uncategorized
  • People facing truble : বিদ্যুৎ, জল ও রাস্তাঘাট বেহাল ভাগ্যপুর গ্রামের আশিটি পরিবারের ভাগ্য ফিরছে না
Image

People facing truble : বিদ্যুৎ, জল ও রাস্তাঘাট বেহাল ভাগ্যপুর গ্রামের আশিটি পরিবারের ভাগ্য ফিরছে না

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ সেপ্ঢেম্বর৷৷ বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে পানীয় জল ও চলাচলের উপযোগী রাস্তাঘাট থেকে বঞ্চিত উত্তরের ভাগ্যপুর গ্রামের সত্তর থেকে আশিটি পরিবার৷উত্তর জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বসবাসকারি জনগন নানা সমস্যার মধ্যে দিন গুজরান করছেন৷ দুই নং ওয়ার্ডে রয়েছে পানীয় জল ও রাস্তাঘাট বিদ্যুতের সমস্যা৷ উক্ত পাড়াতে বেশ কয়েকটি পরিবার রয়েছে যাহারা ইরিক্সা চালিয়ে পরিবার পরিচালনা করে৷কিন্তু উক্ত এলাকায় বিদ্যুতের সমস্যার কারনে ইরিক্সা চালকরা সময় মত ইরিক্সা চার্জ করতে পারছে না৷সাত আট মাস পূর্বে উক্ত পাড়াতে স্ট্রিট লাইট লাগানো হয়৷


স্টিট লাইট গুলি লাগানোর পর একদিনের জন্যও জ্বলেনি৷ দীর্ঘ দিন যাবত ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে নানা সমস্যা থাকলেও সমস্যা গুলি সমাধানের জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ ফলে জন দুভর্োগ চরমে উঠে৷কালাছড়া ব্লকাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত এর দুই নং ওয়ার্ডে সত্তর থেকে আশিটি পরিবার বসবাস করে৷ এই পাড়াতে নানা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল পানীয় জলের সমস্যা৷ পাড়াতে নাই কোন মার্ক টু বা রিংওয়েল৷ পাড়াতে সাপ্লাইয়ের লাইন থাকলেও সেই সাপ্লাইয়ের পয়েন্ট গুলি দিয়ে জল আসে না৷ পাড়াতে পানীয় জলের কোন ব্যাস্তা না থাকার কারনে এলাকার জনগন নিজেরা কাঁচা কূয়া তৈরি করে পানীয় জলেরের চাহিদা পূরণ করতে হচ্ছে৷ এই পাড়াটিতে রয়েছে রাস্তা ঘাটের বেহাল দশা৷ পড়ার রাস্তা গুলি দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি৷


রাস্তা গুলি সংস্কার না করার কারনে রাস্তা গুলিতে সৃষ্টি হয়েছে বিরাট বিরাট গর্তের৷ বৃষ্টি হলে রাস্তা গুলি দিয়ে যাতায়ত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার জনগন থেকে শুরু করে সুকল ছাত্র ছাত্রীরা৷তাছাড়া পাড়ার রাস্তা গুলি কাঁচা রাস্তা হবার ফলে রাস্তাতে সব সময় জল দাড়িয়ে থাকে৷ এই পাড়ার বিদ্যুতেররও বেহাল দশা৷ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না৷ যা ও কিচ্ছু সময়ের জন্য আসে তখন ভলন্টিজ থাকে লো৷ গ্রামের জনগন জানান, এই গ্রামে বেশ কয়েকটি পরিবার রয়েছে যাহারা ইরিক্সা চালিয়ে পরিবারের ভরন পোষন চালায়৷ ইরিক্সা হল ব্যাটারি চালিত৷


ব্যাটারি চালিত হবার কারনে ইরিক্সর ব্যাটারি চার্জ দিতে হয়৷ কিন্তু বিদ্যুতের সমস্যার কারনে তারা সময় মত ইরিক্সার ব্যাটারি চার্জ দিতে পারছে না৷ ইরিক্সার ব্যাটারি চার্জ দিতে না পারার কারনে চালকরা ইরিক্সা চালাতে পারছে না৷ গ্রামের জনগন জানায় তাদের পাড়াতে বেশ কয়েক মাস আগে রাস্তাতে স্টিট লাইট লাগানো হয়েছে৷ এই দুই নং ওয়ার্ডেও বেশ কয়েকটি স্টিট লাইট লাগানো হয়৷


কিন্তু বেশ কয়েক হাজার টাকা ব্যয় করে রাস্তাতে স্ট্রিট লাইট লাগানো হলেও এই স্ট্রিট লাইট গুলি একদিনের জন্যও জ্বলেনি৷ রাত ঘনিয়ে আসলে সুকল ছাত্র-ছাত্রীদের লেম বাতি ভরসা করে পড়াশোনা করতে হয়৷ তাছাড়া এই গ্রামটি কৃষি নির্ভর গ্রাম৷ স্বাভাবিক ভাবে অনিয়মিত বৃষ্টিপাতের কারনে কৃষি করতে হলে জল সেচের প্রয়োজন৷কিন্তু বিদ্যুতের বেহাল দশার কারনে জল সেচ ব্যাবস্তাও ভেঙ্গে পড়েছে৷এলাকার জনগন অভিযোগ করে বলেন, তাদের গ্রামের নান সমস্যা গুলি সম্পর্কে তারা পঞ্চায়েত থেকে ব্লক কতৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েছে৷কিন্তু কোন কাজ হয় নি৷ এলাকার জনগনের দাবি অবিলম্ভে যাহাতে তাদের সমস্যা গুলি সমাধান করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top