News Flash

  • Home
  • দিনের খবর
  • Unique ID cards to the disabled : রাজ্যের দিব্যাঙ্গজনদের ইউনিক আইডি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

Unique ID cards to the disabled : রাজ্যের দিব্যাঙ্গজনদের ইউনিক আইডি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ নরসিংগড়ের স্কিল ডেভেলপমেন্টের কম্পোজিট রিজিওনাল সেন্টারের উদ্যোগে আজ এক কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন চলন ও শ্রবণ সামগ্রী বিতরণ করা হয়৷ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রিজিওনাল সেন্টারের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরের উদ্বোধন করেন৷ শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দিব্যাঙ্গজনদের ভগবানরূপে দেখতে হবে৷ তাদের সেবা করা মানে ভগবানের সেবা করছি এই ভেবে আমাদের কাজ করতে হবে৷ দিব্যাঙ্গজন আমাদের মতো সাধারণ মানুষ থেকে আলাদা ও অনেক মননশীল হয়৷


অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, দিব্যাঙ্গজনরা আগে শুধু নিজের রাজ্যের সার্টিফিকেট পেতেন যা দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যেই সুুবিধা পাওয়া যেতো৷ এখন দিব্যাঙ্গজনদের কেন্দ্রীয় সরকার থেকে ইউনিক আইডি কার্ড দেওয়া হচ্ছে৷ যে কার্ড দিয়ে তারা দেশের যে প্রান্তে থাকুক না কেন সরকারি সুুবিধা থেকে বি’ত হবেন না৷ এই কার্ডের মাধ্যমে তারা এখন থেকে ব্যয় বহুল চিকিৎসা সহ ২১টি সরকারি সুুবিধা ভোগ করতে পারবেন৷ সারা দেশের সাথে ত্রিপুরাতেও ইউনিক আইডি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে৷ কেন্দ্রীয় সরকার গত ৭ বছরে দেশের ২১ লক্ষ দিব্যাঙ্গজন ও বয়স্ক ব্যক্তিকে বিভিন্ন সহায়ক সামগ্রী দিয়ে সহায়তা করেছে৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক স্কিল ডেভেলপমেন্টের প্রতিটি স্কিমের সুুযোগ গ্রহণ করার আহ্বান জানান৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক ক’ষ্ণধন দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব), ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা শিশু কল্যাণ কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ ও বামুটিয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস (সেন)৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরসিএসআরই ত্রিপুরার অধিকর্তা রাজেশ কুমার সিং৷ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন আমাদের ঘর শিল্পী সংস্থার শিল্পীগণ৷ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলন ও শ্রবণ সামগ্রী তুলে দেন৷ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্কিল ডেভেলপমেন্টের কম্পোজিট রিজিওনাল সেন্টারটি পরিদর্শন করেন ও দিব্যাঙ্গজনদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন৷ কোভিড-১৯ ভ্যাকসিন শিবিরও তিনি পরিদর্শন করেন ও তাদের খোঁজখবর নেন৷ আজ শিবিরে ৩২ জন দিব্যাঙ্গজনকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top