News Flash

  • Home
  • দেশ
  • পাঞ্জাব পুরভোটে এগিয়ে আম আদমি পার্টি, প্রাথমিক গণনায় বড় লিড
Image

পাঞ্জাব পুরভোটে এগিয়ে আম আদমি পার্টি, প্রাথমিক গণনায় বড় লিড

চণ্ডীগড়, ২৯ মে (আইএএনএস) : পাঞ্জাবের নগর স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে প্রাথমিক গণনার প্রবণতায় শাসক আম আদমি পার্টি (আপ) উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আঞ্চলিক দল শিরোমণি অকালি দল (এসএডি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

শুক্রবার সকাল ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপ ১৭৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেসের ঝুলিতে গেছে ৫৮টি এবং শিরোমণি অকালি দলের দখলে ৫৩টি ওয়ার্ড।

২০২৭ সালের গোড়ার দিকে নির্ধারিত পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে এই পুরভোটকে আম আদমি পার্টির জন্য বড় রাজনৈতিক পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

গত ২৬ মে রাজ্যের ১০২টি নগর স্থানীয় সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ছিল ৮টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৭৫টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ১৯টি নগর পঞ্চায়েত।

মোট ১,৮৯৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয় এবং ভোটদানের হার ছিল ৬৩.৯৪ শতাংশ। সব মিলিয়ে ৭,৫৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

যে আটটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নির্বাচন হয়েছে সেগুলি হল আবোহর, মোহালি, মোগা, বাথিন্ডা, বরনালা, বাটালা, কাপুরথলা এবং পাঠানকোট।

মোট প্রার্থীদের মধ্যে ১,৮০১ জন আপ, ১,৫৫০ জন কংগ্রেস, ১,৩১৬ জন বিজেপি, ১,২৫১ জন শিরোমণি অকালি দল, ৯৬ জন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী ছিলেন। এছাড়াও ১,৫২৮ জন নির্দল এবং ১৩ জন অন্যান্য দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নগর পঞ্চায়েত এলাকায় সর্বোচ্চ ৭৬.১৮ শতাংশ ভোট পড়েছে। মিউনিসিপ্যাল কাউন্সিলে ভোটদানের হার ছিল ৬৫.০৬ শতাংশ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় তা ছিল ৫৯.৯১ শতাংশ।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় মোট ১০.৭১ লক্ষ ভোটারের মধ্যে ৬.৪১ লক্ষ ভোট পড়েছে। মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় ভোটার সংখ্যা ছিল ২২.৮৭ লক্ষের বেশি, যার মধ্যে প্রায় ১৪.৮৮ লক্ষ ভোট পড়েছে। নগর পঞ্চায়েত এলাকায় ১.৪১ লক্ষ ভোটারের মধ্যে ১.০৭ লক্ষের বেশি ভোট রেকর্ড হয়েছে।

ভোটের দিন বিভিন্ন জায়গায় বিজেপি, কংগ্রেস, আপ এবং অকালি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও সামনে আসে। একাধিক এলাকায় বুথ দখলের অভিযোগ ওঠে।

রাইকোটে ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জগদেব সিং জগ্গার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে বরনালায় ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপিন্দর কৌরের স্বামীকে ভুয়ো ভোটদানের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ওঠে।

মুক্তসর জেলার গিদ্দেরবাহাতেও ভোটগ্রহণ চলাকালীন ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে আপ এবং অকালি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

রাজ্য কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এবং কংগ্রেস বিধায়ক প্রতাপ সিং বাজওয়া এই ঘটনাগুলির নিন্দা জানিয়ে পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপ সরকারকে তীব্র আক্রমণ করেছেন।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলাদেশকে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : ভারতে বসবাসকারী ২,৬৮০-রও বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের…

ByBySandeep Biswas May 29, 2026

মধ্যপ্রদেশে অ্যাসিড পড়ে মায়ের মৃত্যু, গুরুতর জখম দুই শিশু

ভোপাল, ২৯ মে (আইএএনএস) : মধ্যপ্রদেশের বরওয়ানি জেলার মোহনপুরা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। অ্যাসিড ভর্তি…

ByByTaniya Chakraborty May 29, 2026

নিট সংস্কারের অধিকাংশ সুপারিশ ইতিমধ্যেই কার্যকর, সুপ্রিম কোর্টে জানালেন প্রাক্তন ইসরো প্রধান

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৪ বিতর্কের পর গঠিত উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির অধিকাংশ সুপারিশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে…

ByByTaniya Chakraborty May 29, 2026

স্কুলছাত্রীদের জন্য মাসিক ঋতুকালীন ছুটির প্রস্তাব, নারীকল্যাণে বড় ঘোষণা সতীশন সরকারের

তিরুবনন্তপুরম, ২৯ মে (আইএএনএস) : নারী ও শিশু কল্যাণকে কেন্দ্র করে বড় পদক্ষেপের ঘোষণা করল কেরলের নতুন কংগ্রেস…

ByByTaniya Chakraborty May 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top