News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ
Image

ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ

আগরতলা, ২৭ মে: দেশের ৫১ শক্তি পীঠের অন্যতম হলো আমাদের রাজ্যের উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক পর্যটনকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সদস্যাগণ, দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেন যে, ৫ শতাব্দীরও বেশি সমৃদ্ধ ইতিহাস বহনকারী এই মন্দির রাজ্যের গৌরবময় ঐতিহ্য, ভক্তি, বিশ্বাস ও সম্প্রীতির এক চিরন্তন প্রতীক। প্রতি বছর দেশ-বিদেশ থেকে শ্রদ্ধালুগণ এই পবিত্র তীর্থস্থানে এসে মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরের শান্ত-নিবিড় পরিবেশ, আধ্যাত্মিক আবহ এবং ঐতিহাসিক গুরুত্ব দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি দীপাবলি উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী দেওয়ালী মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে যা বর্তমানে রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত সরকারের প্রসাদ প্রকল্পে সম্প্রতি মন্দির ও এর পার্শ্ববর্তী এলাকার পরিকাঠামোগত উন্নয়ন ও সৌন্দ্যার্যায়ন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দেশ ও রাজ্যের বিভিন্ন শীর্ষ নেতৃত্বদের এই পবিত্র তীর্থস্থান পরিদর্শনের মাধ্যমে একদিকে যেমন বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রদ্ধালুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটন মানচিত্রে ত্রিপুরার বিশেষ স্থান প্রতিষ্ঠার উদ্যোগও ত্বরান্বিত হবে।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top