News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের
Image

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে হোস্টেলের ছাত্রছাত্রীরা নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি উঠেছে।

আবাসিক ছাত্রছাত্রীদের অভিযোগ, হোস্টেলে নিয়মিত ও মানসম্মত খাবার সরবরাহ করা হচ্ছে না। হোস্টেলে প্রদর্শিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার দেওয়া হয় না এবং পরিবেশিত খাবারের মানও সন্তোষজনক নয় বলে অভিযোগ তাদের।

এছাড়াও হোস্টেলের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলেছেন আবাসিকরা। হোস্টেল সুপার প্রফুল্ল দেববর্মার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের প্রতি যথাযথ নজরদারি না করার অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বর্তমানে শ্রীনাথ বিদ্যানিকেতনে প্রায় ১৪০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় ৩৬ জন প্রত্যন্ত এলাকা থেকে এসে হোস্টেলে থেকে পড়াশোনা করছে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বিক্রমজিৎ দেববর্মা জানান, তিনি এই ধরনের অভিযোগ সম্পর্কে অবগত নন।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ, হোস্টেলের জন্য প্রয়োজনীয় মুদি সামগ্রী সরবরাহের কাজে বিদ্যালয়ের এক শিক্ষক অনন্ত রায়ের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযোগকারীদের দাবি, হোস্টেলে থাকা জনজাতি ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য পুষ্টিকর খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা এবং অনিয়মের প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top