News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফায়ার সার্ভিসের সামনে মদ্যপান, প্রেস স্টিকার লাগানো গাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্য
Image

ফায়ার সার্ভিসের সামনে মদ্যপান, প্রেস স্টিকার লাগানো গাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্য

আগরতলা, ২২ মে : রাজধানী আগরতলা শহরে নামে-বেনামে যানবাহন ও বাইকে প্রেস স্টিকার ব্যবহারের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ, এই ধরনের প্রেস স্টিকারের অপব্যবহার করে নানা অসামাজিক কার্যকলাপও চালানো হচ্ছে। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজধানীর ফায়ার সার্ভিস দপ্তরের সামনে।

জানা যায়, ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে একটি প্রেস স্টিকার লাগানো গাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়। অভিযোগ, গাড়ির ভিতরে বসেই মদ্যপান করছিলেন এক ব্যক্তি। সেই সময় গাড়িতে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস কর্মীদের দাবি, বারবার গাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও ওই ব্যক্তি তা মানতে অস্বীকার করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক ফায়ার সার্ভিস কর্মীকে ঘুসি মারার অভিযোগও ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অন্যদিকে অভিযুক্ত গাড়ি চালক এবং ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পথচারী পাল্টা অভিযোগ তুলে দাবি করেন, ফায়ার সার্ভিস কর্মীরাই সংঘবদ্ধভাবে গাড়ি চালককে মারধর করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত গাড়ি চালককে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভুয়ো বা অবৈধভাবে প্রেস স্টিকার ব্যবহারের বিরুদ্ধে সরব বিভিন্ন সাংবাদিক সংগঠন ও আগরতলা প্রেস ক্লাব। সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের কাছে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও, অভিযোগ সেই দাবির বাস্তবায়ন না হওয়ায় এ ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top