News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
Image

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রথম স্টেট এক্সিকিউটিভ মিটিং।

সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয়  ভানু চিব, যুব কংগ্রেসের সর্বভারতীয় ইনচার্জ মণীশ শর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিৎ সিনহা  সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে সুস্থ সমাজ গঠন ও দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার যুব সমাজকে ভুল পথে পরিচালিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, নেশার করাল গ্রাসে যুব সমাজ ক্রমশ জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ভয়ংকর প্রবণতা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে সুদীপ রায় বর্মন বলেন, বিশেষ করে যুব সংগঠনের সদস্য সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

Releated Posts

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top