News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ, অভিযুক্তশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন
Image

ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ, অভিযুক্তশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: রাজ্যের অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির-এর এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের লজ্জাজনক ও উদ্বেগজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনতে হবে।

এসএফআই নেতৃত্ব আরও অভিযোগ করেন, রাজ্যে সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেই শিক্ষা ব্যবস্থার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বামেদের তীব্র প্রতিবাদ

নয়াদিল্লি, ১৫ জুনঃ স্ট্রেইট অব হরমুজে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ…

ByByNews Desk Jun 15, 2026

উন্নয়নের দাবি ও বাস্তবতার ফারাক, জোলাইবাড়ীতে রাস্তা-জল সমস্যা নিয়ে ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র প্রচারিত হলেও বাস্তবে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়…

ByByNews Desk Jun 15, 2026

মেলাঘরে ১৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, আটক টমটম চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 15, 2026

উদয়পুরে বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: উদয়পুর মহকুমার গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 15, 2026

তির খেলার নেশায় সামাজিক সংকটের আশঙ্কা, উদ্বেগ বাড়ছে গন্ডাছড়ায়

আগরতলা, ১৫ জুন: ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা গন্ডাছড়ায় তির নামক জুয়ার প্রভাব ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে বলে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top