News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলী থানার পুলিশের জালে দুই ছিনতাইবাজ, উদ্ধার সোনার চেইন
Image

আমতলী থানার পুলিশের জালে দুই ছিনতাইবাজ, উদ্ধার সোনার চেইন

আগরতলা, ১৪ মে: আমতলী থানার পুলিশের জালে দুই ছিনতাইবাজ, উদ্ধার সোনার চেইন রাজধানীর আমতলী থানার পুলিশের তৎপরতায় দুই ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক মহিলার গলা থেকে ছিনতাই হওয়া সোনার চেইনও উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মঞ্জু মুন্ডা নামে এক মহিলা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় পৌঁছান, তখন দুই দুষ্কৃতী আচমকা তাঁর গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন।

এরপর খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেবব্রত দত্ত ও বিজয় সরকার নামে দুই অভিযুক্তকে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার চেইনটিও উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী মঞ্জু মুন্ডা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে।

এ বিষয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের জানান, ধৃত দুই ছিনতাইবাজকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top