News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লেফুঙ্গা বাজার পরিদর্শনে মন্ত্রী রতন লাল নাথ ও এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা
Image

লেফুঙ্গা বাজার পরিদর্শনে মন্ত্রী রতন লাল নাথ ও এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ১৪ মে: লেফুঙ্গা এলাকায় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।

এদিন তাঁরা লেফুঙ্গায় নির্মীয়মাণ মডেল মার্কেট ঘুরে দেখেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শন শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, লেফুঙ্গায় ওপেন জিম, ইনডোর খেলার মাঠ নির্মাণ, গামছা কোবরা বাজারকে আধুনিক বাজারে রূপান্তরিত করা সহ একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার নেতৃত্বে গোটা এডিসি এলাকাসহ লেফুঙ্গার উন্নয়নে আরও গতি আসবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে, এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা পরিদর্শন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এডিসি ও নন-এডিসি উভয় এলাকায় কৃষি, বিদ্যুৎ এবং অন্যান্য উন্নয়নমূলক ক্ষেত্রে মন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়। রাজ্যের সামগ্রিক উন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top