News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে
Image

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গফুর দে ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযোগ, রাস্তা কাটার পাশাপাশি সরকারিভাবে বসানো পানীয় জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার ফলে এলাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত বুধবার দুপুরে গফুর দে-র নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল বুলডোজার নিয়ে এসে ১২ ফুট চওড়া সরকারি রাস্তা কাটতে শুরু করে। এলাকাবাসীদের দাবি, সরকারি নকশা অনুযায়ী রাস্তা সম্পূর্ণভাবে সরকারি জমির উপর অবস্থিত। তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার নিচ দিয়ে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য বসানো সরকারি পাইপলাইনও কেটে দেওয়া হয়েছে। এর ফলে বহু পরিবার বর্তমানে জল সংকটে ভুগছেন। রাস্তা কেটে দেওয়ায় এলাকায় যানবাহন চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি জেলা শাসক ও মহকুমা শাসকের নজরে আনা হলে প্রশাসনের পক্ষ থেকে তহশিলদার পাঠিয়ে রাস্তার ডি-মার্কেশন করা হয়। কিন্তু তারপরও অভিযুক্তরা প্রশাসনিক নির্দেশ মানতে চাইছেন না বলে অভিযোগ। মতাই গ্রাম পঞ্চায়েতকেও বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত প্রধান, উপপ্রধান বা সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে রাস্তা ও জল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top