News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার
Image

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার অফিসার ইনচার্জ সুমন আচার্যের যৌথ নেতৃত্বে দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি বেসরকারি বোলেরো গাড়ি, যার নম্বর টিআর ০১_ সিডি _০৬৯২, সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের সঙ্গে সম্পর্কিত। তবে তাঁদের বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পাঁচজনের বাড়ি রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া এবং টাকার উৎস সম্পর্কে তাঁদের বক্তব্যে অসামঞ্জস্য থাকায় বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ আরও বেড়েছে।

উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা গণনা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা।

বিপুল পরিমাণ এই নগদ অর্থের প্রকৃত উৎস কোথায়, কোন ব্যবসায়ীর কাছ থেকে টাকা এসেছে এবং এর পেছনে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই টাকার প্রকৃত উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা এবং আটক পাঁচজনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top