News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে রাজনৈতিক অস্থিরতা চরমে, কাউন্সিলরের মৃত্যুকে ঘিরে উত্তাল শহর
Image

ধর্মনগরে রাজনৈতিক অস্থিরতা চরমে, কাউন্সিলরের মৃত্যুকে ঘিরে উত্তাল শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি কাউন্সিলর তথা যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েছেন দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ।

মঙ্গলবার সকালে রাহুল কিশোর রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মৃতের পরিবার সরাসরি অভিযোগ করেছে, এটি আত্মহত্যা নয়; বরং দীর্ঘদিনের মানসিক নিপীড়ন, অপমান এবং প্রাণনাশের হুমকির ফল। পরিবারের দাবি, সোমবার দুপুর থেকে একদল দুষ্কৃতী বারবার তাঁর বাড়িতে গিয়ে হেনস্থা করে এবং গভীর রাতে ফের হুমকি দেয়। সেই মানসিক চাপেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি শিবিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই চন্দ্রপুর এলাকায় শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভে পুরপরিষদের চেয়ারপার্সন, একাধিক কাউন্সিলর এবং অসংখ্য কর্মী-সমর্থক অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।

অবরোধের জেরে চন্দ্রপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, যা ঘিরে ক্ষোভ আরও বাড়ছে।

ঘটনাটি এখন শুধুমাত্র একটি অস্বাভাবিক মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি রাজনৈতিক উত্তেজনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

।।।।।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top