News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রীষ্মের দাবদাহে স্বাস্থ্য সচেতনতায় মহিলা কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগ
Image

গ্রীষ্মের দাবদাহে স্বাস্থ্য সচেতনতায় মহিলা কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগ

আগরতলা, ২৩ এপ্রিল: সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকে উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। তারই অংশ হিসেবে আজ এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন এনএসএস স্বেচ্ছাসেবীরা গ্রীষ্মের তীব্র দাবদাহে সৃষ্ট নানা স্বাস্থ্য সমস্যার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। শ্বাসকষ্ট, এলার্জি, পেটের অসুখ, জন্ডিস, কালোজ্বর, ত্বকে র‍্যাশসহ বিভিন্ন রোগ সম্পর্কে তথ্য তুলে ধরে পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি এসব সমস্যা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

স্বেচ্ছাসেবীরা জানান, সুস্বাস্থ্যই মানুষের জীবনের অন্যতম প্রধান ভিত্তি—এই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top