News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী
Image

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকা। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাজীব কলোনিতে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাহেদ মিয়ার পুকুর পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য রেগা প্রকল্পে ১ লক্ষ ৩৪ হাজার ৯২৪ টাকা বরাদ্দ হয়। একইভাবে বাবুল মিয়ার বাড়ি থেকে সন্ধ্যা রায় মল্লিকের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণে বরাদ্দ হয় ১ লক্ষ ৬৩ হাজার ৬৭৭ টাকা। এছাড়াও এলাকায় একটি ব্রিক সলিংয়ের কাজের জন্যও অর্থ বরাদ্দ করা হয়।

গ্রামবাসীদের দাবি, এই তিনটি কাজের একটিও বাস্তবে সম্পন্ন হয়নি। অথচ সংশ্লিষ্ট কাজের আইও ও জিআরএস হিসেবে দায়িত্বে থাকা বিশ্বজিৎ দত্তের বিরুদ্ধে পুরো অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কাজের সাইনবোর্ড লাগিয়ে চলে যায়, যা দেখে পরদিন সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের মতে, প্রায় পাঁচ লক্ষ টাকার কাজ না করেই গায়েব করে দেওয়া হয়েছে। তারা এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের বরাদ্দ প্রতিটি টাকার কাজ বাস্তবে করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবেন। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ, সাধারণ মানুষ কোনো সমস্যার কথা জানাতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তবুও সমাধান মেলে না। এই ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top