News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই
Image

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভূষণ দাস (৬০)। তিনি মুহুরীপুর শঙ্গরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, কাকুলিয়া এলাকা থেকে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ভূষণ দাস। সেই সময় শান্তিরবাজার থেকে সাব্রুমগামী টি আর ০৮ ই ০৬৮৩ নম্বরের একটি বোলেরো গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। ধাক্কার জেরে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে বাইখোড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র জোলাইবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় জোলাইবাড়ীর সাগরডেপা এলাকায় নিউ বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রান হারায় ললিতা ত্রিপুরা ( ৪২) নামে এক মহিলার। জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের নিকট জানাযায় দুজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রান হারায়। আগামীকাল ললিতা ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top