News Flash

  • Home
  • দিনের খবর
  • বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি
Image

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে তিনটি করে জনসভা করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটি সভায় ভাষণ দেবেন।

বিজেপির রাজ্য ইউনিট সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর প্রথম সভা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী (দক্ষিণ) বিধানসভা কেন্দ্রে সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

একই সময়ে, সকাল ১১টা ৩০ মিনিটে, বাঁকুড়ার ওন্দায় একটি সভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের জঙ্গিপুরে দ্বিতীয় সভা করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সংযোগস্থলে তাঁর তৃতীয় সভা হওয়ার কথা।

অন্যদিকে, অমিত শাহ দুপুর ১২টা ৫৫ মিনিটে বাঁকুড়ার ছাতনায় এবং বিকেল ৩টা ৩৫ মিনিটে পুরুলিয়ার বাঘমুন্ডিতে আরও দুটি জনসভায় অংশ নেবেন।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর এবং বাঁকুড়ার বড়জোড়ায় একের পর এক চারটি জনসভা করবেন।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে এবং ৪ মে ফল ঘোষণা করা হবে।

শুক্রবার কলকাতায় বিজেপির ‘সংকল্প পত্র’ (নির্বাচনী ইস্তাহার) প্রকাশ করেন অমিত শাহ। সেখানে অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ইস্তাহারকে চিটফান্ড বা পনজি সংস্থার প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top