News Flash

Image

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর, চাঞ্চল্য

আগরতলা, ১৭ নভেম্বর: সাতসকালে বটতলা মহাশ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বসতঘর। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু দেবনাথের বাড়িতে ভাড়া থাকেন উত্তম দাস। সকালবেলা হঠাৎ করেই উত্তম দাসের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন তাঁরা। ওই সময় উত্তম দাস ঘরে ছিলেন না বলে জানা গিয়েছে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোটা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ঘরের ভেতরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top