News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিএম-কিষাণ সম্মাননিধি যোজনায় ১৭তম কিস্তিতে ত্রিপুরার কৃষকরা পাবেন ৪৮ কোটি ৯৫ লক্ষ টাকা : কৃষি মন্ত্রী

পিএম-কিষাণ সম্মাননিধি যোজনায় ১৭তম কিস্তিতে ত্রিপুরার কৃষকরা পাবেন ৪৮ কোটি ৯৫ লক্ষ টাকা : কৃষি মন্ত্রী

আগরতলা, ১৬ জুন : পিএম-কিষাণ সম্মাননিধি যোজনায় ১৭তম কিস্তিতে কেন্দ্রীয় সরকার ২০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে। তাতে, ত্রিপুরার কৃষকরা পাবেন ৪৮ কোটি ৯৫ লক্ষ টাকা। আগামী ১৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটি-র মাধ্যমে সারা দেশের কৃষকদের কাছে ওই টাকা পৌছে দেবেন। আজ সচিবালয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ এ-কথা জানিয়েছেন।   

এদিন তিনি জানান, আগামী ১৮ জুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম-কিষাণ সম্মাননিধি যোজনায় ১৭তম কিস্তিতে দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা প্রদান করবেন। এরফলে রাজ্যের ২ লক্ষ ৫২ হাজার ৯০৭ জন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি ৯৫ হাজার টাকা সরাসরি পৌঁছে যাবে। কৃষিমন্ত্রী জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে পিএম-কিষাণ সম্মাননিধি যোজনা চালু হওয়ার পর ১৬তম কিস্তি পর্যন্ত দেশের ১১ কোটি কৃষক উপকৃত হয়েছেন। এরমধ্যে মহিলা কৃষক রয়েছেন প্রায় ৩ কোটি। ১৬তম কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৫২ হাজার ৯০৭ জন কৃষক পেয়েছেন মোট ৬৮৭ কোটি ৪৩ লক্ষ টাকা।

তিনি বলেন, পিএম-কিষাণ সম্মাননিধি যোজনায় ১৭তম কিস্তিতে রাজ্যে উত্তর ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি কৃষক উপকৃত হবেন। ওই জেলায় ৪৮ হাজার ৪৪৬ জন কৃষক ৯ কোটি ৬৮ হাজার ৯২ হাজার টাকা পাবেন। এছাড়া, ধলাই জেলায় ৩৬ হাজার ৭৭৬ জন কৃষক ৭ কোটি ৩৫ লক্ষ ৫২ হাজার টাকা, গোমতী জেলায় ৩১ হাজার ৫৯২ জন কৃষক ৬ কোটি ৩১ লক্ষ ৮৪ হাজার টাকা, খোয়াই জেলায় ২৮ হাজার ৮৩৮ জন কৃষক ৫ কোটি ৭৬ লক্ষ ৭৬ হাজার টাকা, সিপাহিজলা জেলায় ৩০ হাজার ৮ জন কৃষক ৬ কোটি ১৬ হাজার টাকা, দক্ষিণ জেলায় ৩৩ হাজার ৩৫০ জন কৃষক ৬ কোটি ৬৭ লক্ষ টাকা, ঊনকোটি জেলায় ১৭ হাজার ৮৪ জন কৃষক ৩ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ১৮ হাজার ৭০১ জন কৃষক ৩ কোটি ৭৪ লক্ষ ২ হাজার টাকা পাবেন। 

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top