News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) কসবার শপিং মলে ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে
Image

(আপডেট) কসবার শপিং মলে ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

কলকাতা, ১৪ জুন (হি.স.) : ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। শুক্রবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়।

তড়িঘড়ি মানুষজনকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। মলটির চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই রয়েছে সিনেমা হল। সেখানে বেশ কিছু মানুষ ভিড়ও জমিয়েছিলেন। কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। দমকলের তরফে জানানো হয়েছে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। অক্সিজেন মাস্ক পরে কাজ করেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবশেষে আগুন আয়ত্তে এসেছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top