News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে : উপ-রাষ্ট্রপতি
Image

ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে : উপ-রাষ্ট্রপতি

জয়সলমের, ১৪ জুন (হি.স.): ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার সকালে রাজস্থানের জয়সলমের-এ সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১৫৪ ব্যাটেলিয়নের সৈনিক সম্মেলনে অংশ নেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নিজের বক্তৃতায় উপ-রাষ্ট্রপতি এদিন বলেছেন, “ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে। কয়েক বছর আগে আমাদের অর্থনীতি উদ্বেগের বিষয় ছিল… এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।”

উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, ” ৩৪ বছর আগে দেশকে নিরাপদ রাখতে দেশের সোনা বন্ধক ছিল, তখন আমাদের ফরেন এক্সচেঞ্জ কম ছিল। এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ এক সপ্তাহে বিলিয়ন বেড়েছে।” এদিন সকালে উপ-রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। উপ-রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড় বৃক্ষরোপণও করেছেন।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top