Posts of - March 2024
মোবাইলে চার্জ দিতে গিয়ে শর্ট সার্কিট, মিরাটে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ৪ ভাই-বোনের
মিরাট, ২৪ মার্চ (হি. স.): বাড়িতে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হল চার ভাই বোনের। আহত হয়েছেন তাদের বাবা-মাও। উত্তরপ্রদেশের মিরাটে শনিবার গভীর রাতে পল্লবপুরমের জনতা কলোনি এলাকার ওই বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ হিসাবে শর্ট সার্কিটকে চিহ্নিত করছে পুলিশ। মাঝ রাতে পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় প্রতিবেশীদের মধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনী যখন পৌঁছয় ততক্ষণে বাড়ির আগুন ভয়াবহ চেহারা নিয়েছে পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দম্পতির চার সন্তানেরই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, রাতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময়ে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়। চার ভাই-বোনের কাউকেই প্রাণে বাঁচানো যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
চিকিৎসা করাতে গিয়ে বিপত্তি, বীরভূমে আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু
বীরভূম, ২৪ মার্চ (হি.স.): বীরভূমে চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের পরিত্যক্ত ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার তাঁলোয়া গ্রামে। রবিবার সকালে মল্লারপুর থানার কাটিগ্রামের বাসিন্দা সোম কিস্কু তাঁলোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেই সময় স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একটি পরিত্যক্ত ভবনের দেওয়াল তাঁর উপরে ধসে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই যুবকের এভাবে মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও উঠছে প্রশ্ন।
সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া, গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন নেত্রী
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সিবিআই-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। তাঁর দাবি, সিবিআই তাঁর প্রচারের কাজে বিঘ্ন সৃষ্টি করছে। সিবিআই-এর গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে মহুয়া জানিয়েছেন, ভোট ঘোষণার পর সিবিআই তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয়? যেখানে ভোট ঘোষণার পর দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সমতা বিধান করার কথা বলা হয়েছে সংবিধানে। যে দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনেরই হাতে, সেখানে কী ভাবে সেই সিবিআই-কে এই ধরনের তল্লাশি চালানোর অধিকার দিচ্ছে কমিশন। এ ব্যাপারে কমিশনকে তাই অবিলম্বে কয়েকটি দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন মহুয়া। উল্লেখ্য, মহুয়াকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবারও কৃষ্ণনগর থেকে লড়বেন তিনি। এর মধ্যেই গত ১৯ মার্চ মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে সেই নির্দেশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এর পরে শনিবার সকালে মহুয়ার কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে মোট চারটি চত্বরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযান নিয়েই কমিশনকে অভিযোগ করেছেন মহুয়া।
মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার মৎসজীবি, একজনের মৃতদেহ উদ্ধার
আগরতলা, ২৪ মার্চ: ডুম্বুর জলাশয়ে ভয়ঙ্কর ঘটনা। শনিবার রাতে ডম্বুর জলাশয়ে ঘূর্ণিঝড়ের ফলে চার মৎসজীবী নিখোঁজ। আজ সকাল…

প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না : বিপ্লব
আগরতলা, ২৮ মার্চ : প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না। তাঁদেরকে পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য…
বিজেপিতে যোগ দিয়েই মুম্বইয়ে নভনীত, প্রধানমন্ত্রী মোদীর প্রতি জানালেন কৃতজ্ঞতা
মুম্বই, ২৮ মার্চ (হি.স.): বিজেপিতে যোগ দেওয়ার পরেরদিনই মুম্বইয়ে চলে এলেন নভনীত রানা। বুধবার নাগপুরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, আর…

































