News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া, গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন নেত্রী
Image

সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া, গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন নেত্রী

কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সিবিআই-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। তাঁর দাবি, সিবিআই তাঁর প্রচারের কাজে বিঘ্ন সৃষ্টি করছে। সিবিআই-এর গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে মহুয়া জানিয়েছেন, ভোট ঘোষণার পর সিবিআই তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয়? যেখানে ভোট ঘোষণার পর দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সমতা বিধান করার কথা বলা হয়েছে সংবিধানে। যে দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনেরই হাতে, সেখানে কী ভাবে সেই সিবিআই-কে এই ধরনের তল্লাশি চালানোর অধিকার দিচ্ছে কমিশন। এ ব্যাপারে কমিশনকে তাই অবিলম্বে কয়েকটি দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন মহুয়া।

উল্লেখ্য, মহুয়াকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবারও কৃষ্ণনগর থেকে লড়বেন তিনি। এর মধ্যেই গত ১৯ মার্চ মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে সেই নির্দেশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এর পরে শনিবার সকালে মহুয়ার কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে মোট চারটি চত্বরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযান নিয়েই কমিশনকে অভিযোগ করেছেন মহুয়া।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top