News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক
Image

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় মহরন আলী ওরফে আমান হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির চারটি ড্রামের ভেতর লুকিয়ে রাখা মোট ১১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে অভিযুক্তকে আটক করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থনাথ ভৌমিক। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই প্রসেনজিৎ দেবনাথ, এসআই বিজয় চক্রবর্তী, ডিএসপি অনুপম মজুমদারসহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর প্রায় ১টা থেকে অভিযান শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেল ৪টা নাগাদ উদ্ধার হওয়া গাঁজা থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সোনামুড়া মহকুমার এসডিপিও অভিজিৎ দাস ঘটনাস্থল ও যাত্রাপুর থানায় পৌঁছে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, রাজ্যজুড়ে মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।
এই অভিযানের পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top