News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার মৎসজীবি, একজনের মৃতদেহ উদ্ধার
Image

মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার মৎসজীবি, একজনের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ মার্চ: ডুম্বুর জলাশয়ে ভয়ঙ্কর ঘটনা। শনিবার রাতে ডম্বুর জলাশয়ে ঘূর্ণিঝড়ের ফলে চার মৎসজীবী নিখোঁজ। আজ সকাল থেকে উদ্ধার কাজে নেমেছে গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তাঁদের মধ্যপ একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৩ জনের খোঁজ চলছে। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা গভীর শোক ব্যক্ত করেছেন।

জনৈক ব্যক্তি জানিয়েছেন, গতকাল রাতে
গন্ডাছড়া সদানন্দ পাড়ায় ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন চার জেলে। রাত ৯টা নাগাদ হঠাৎ ঘূর্নীঝড়ে আসে। তাতে ডম্বুর জলাশয়ে তলিয়ে গিয়েছেন চার জন মৎস্যজীবী। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।আজ সকালে উদ্ধার কাজে নেমেছে গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তর এবং ডিজেস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।

তিনি আরও জানিয়েছেন, হরি দাস(৪৫), প্রদীপ দাস(৪৬), জ্যোতিষ মল্লিক(৫০) এবং সঞ্জিত নন্দী। তাঁদের মধ্যে হরি দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকীদের উদ্ধারের কাজ চলছে।

ওই ঘটনায় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা শোক ব্যক্ত করেছেন।তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন তাদের পাশে সব সময় থাকবে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top