News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১
Image

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং অ্যান্ড বার্গলারি (এএসবি) সেল। হরিয়ানা থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে আনা ১৪৭ কার্টন অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মদ বহনের কাজে ব্যবহৃত একটি পণ্যবাহী গাড়িও।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মোহিত (২৪)। সে উত্তরপ্রদেশের শামলি জেলার সেওয়াপুর গ্রামের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, এর আগেও দিল্লি আবগারি আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে অবৈধ মদ, বেআইনি অস্ত্র পাচার এবং অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এসিপি (অপারেশনস) পবন কুমারের তত্ত্বাবধানে এসআই অজয় তোমরের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

২ ও ৩ আগস্টের মধ্যবর্তী রাতে পূর্ব দিল্লির গাজিপুর শ্মশানঘাটের কাছে বিপুল পরিমাণ অবৈধ মদবাহী একটি গাড়ি যাওয়ার গোপন খবর পায় পুলিশ। তথ্য যাচাইয়ের পর নির্দিষ্ট এলাকায় নজরদারি ও ফাঁদ পাতা হয়।

একই সময়ে দিল্লি আবগারি দফতরের একটি দলও সন্দেহভাজন গাড়িটির গতিবিধির উপর নজর রাখছিল। পরে যৌথ অভিযানে টাটা এস গাড়িটিকে আটক করে চালক মোহিতকে গ্রেফতার করা হয়।

তল্লাশিতে গাড়ি থেকে ১৪৭ কার্টন অবৈধ মদ উদ্ধার হয়, যেগুলিতে ‘ফর সেল ইন হরিয়ানা অনলি’ লেখা ছিল। উদ্ধার হওয়া মদের মধ্যে ছিল ১০৪ কার্টনে ৫,২০০ কোয়ার্টার বোতল ‘দেশি শরাব সন্ত্রা’, ১৭ কার্টনে ৮৫০ কোয়ার্টার বোতল ‘দেশি শরাব রেস-৭’ এবং ২৬ কার্টনে ৩১২ বোতল ‘দেশি শরাব মুরথল নং-১’।

এই ঘটনায় গাজিপুর থানায় দিল্লি আবগারি আইনের ৩৩ ও ৫৮ ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমে পুলিশ মদের উৎস, যাদের কাছে সরবরাহের কথা ছিল এবং এই আন্তঃরাজ্য পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ শুরু করেছে।

জিজ্ঞাসাবাদে মোহিত জানিয়েছে, গত পাঁচ-ছয় বছর ধরে সে চালকের কাজ করছিল। সেই সময়েই অবৈধ মদের কারবারিদের সংস্পর্শে এসে কমিশনের বিনিময়ে হরিয়ানা থেকে দিল্লিতে মদ পরিবহনের কাজে জড়িয়ে পড়ে। ঘটনার দিনও সে হরিয়ানা থেকে মদের চালান নিয়ে গাজিপুরের দিকে যাচ্ছিল, সেই সময় পুলিশের জালে ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি আন্তঃরাজ্য অবৈধ মদ সংগ্রহ, পরিবহণ ও সরবরাহের বৃহত্তর নেটওয়ার্কেরও তদন্ত চলছে। (আইএএনএস)

Releated Posts

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

Leave a Reply

Scroll to Top