News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ
Image

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ছে।
এমনকি জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার সড়কটি পরিদর্শন করলেন রাজ্য বিধানসভার এস্টিমেটস কমিটির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনাইকাইসিয়েল)-এর ঊর্ধ্বতন আধিকারিকরা।
জানা গেছে, গত ২১ জুলাই রাজ্য বিধানসভার এস্টিমেটস কমিটির বৈঠকে খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস এই সড়কের বেহাল অবস্থার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন। এরপরই সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার এস্টিমেটস কমিটির চেয়ারম্যান অন্তরা সরকার দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, মইলাফ্রু মগ, বিশ্বজিৎ কলই এবং মানব দেববর্মা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন এনএইচআইডিসিএল -এর এক্সিকিউটিভ ডিরেক্টর, এনএইচআইডিসিএল  ও পিডব্লিউডি (ন্যাশনাল হাইওয়ে) বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা। এছাড়াও খোয়াই ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দল সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সমস্যার কথা শোনেন। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন কী ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করে সড়কটিকে পুনরায় নিরাপদ ও যান চলাচলের উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়। এনএইচআইডিসিএল এবং পিডব্লিউডি-কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে এই জাতীয় সড়কের দুরবস্থার কারণে খোয়াই, মোহনপুরসহ বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই উচ্চপর্যায়ের এই পরিদর্শনের পর দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top