News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব
Image

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।

সাংসদ জানান, ঊনকোটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর বিকাশের বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছিলেন। সেই দাবিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ঊনকোটির প্রাচীন ভাস্কর্য ও শৈলখোদিত শিল্পকর্ম সংরক্ষণের পাশাপাশি একটি আধুনিক ক্যাফেটেরিয়া নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাংসদ বিপ্লব দেবকে পাঠানো এক চিঠিতে জানান, বর্তমানে ত্রিপুরার কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত স্মারকগুলি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর আইজল সার্কেলের অধীনে রয়েছে। ঊনকোটিসহ রাজ্যের আটটি কেন্দ্রীয় সংরক্ষিত স্মারকের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ উদয়পুর এবং কৈলাশহরের উপ-বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ঊনকোটিতে শৈলখোদিত ভাস্কর্যের সংরক্ষণ ও ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ ইতিমধ্যেই অগ্রগতির পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সীমিত প্রশাসনিক ও আর্থিক সংস্থানের কারণে আপাতত এএসআই-এর আঞ্চলিক কার্যালয় আইজল থেকে আগরতলায় স্থানান্তর করা সম্ভব নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংসদ বিপ্লব দেব বলেন, ঊনকোটির মতো বিশ্ববিখ্যাত প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যকে সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই স্থান আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত হবে। তিনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top